ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩
গলাচিপায় ভূমি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী
প্রকাশ: Sunday, 25 May, 2025, 4:35 PM

গলাচিপায় ভূমি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

গলাচিপায় ভূমি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়,ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যাবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহোযোগিতায় ২৫ মে রবিবার সকাল দশ টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে পটুয়াখালী জেলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারজুক রহমান রিফাত এর অংশগ্রহণে এক বর্ণাঢ্য আয়োজনে ব্যানার ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে শোভাযাত্রা মাধ্যমে জনসচেতনতায় মূলক একটি র‍্যালী বের করা হয়। 

র‍্যালী শেষে সহকারী কমিশনার (ভূমি) অফিসের হলরুমে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও ভূমি মেলার শুভ উদ্বোধন করেন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম উপজেলা শাখার আমির মোঃ জাকির হোসেন, বাংলাদেশ গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আয়বায়ক মোঃ হাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন, উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জাকির হোসেন মুন্সি বিভিন্ন রাজনৈতিক অংগ সংগঠনের নেতৃবৃন্দ। 

এছাড়াও অনুষ্ঠানে-বিভিন্ন এলাকার জনসাধারণ, সমাজসেবক, গণমাধ্যম কর্মীসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ। সভায় সভাপতি বলেন ভূমি ব্যবস্থাপনা আদি যুগ থেকে ভূমিকর প্রদান সহ নানা জটিলতা দূর করতে বর্তমান সরকার-নামজারি ও জমা খারিজ দ্বারা মালিকানার স্বীকৃতি সহ অনলাইন সেবায় ভূমিকাসহ সকল প্রকার সেবা প্রদান করা হয়। আগামী ৩০ জুন-২৫ পর্যন্ত ভূমি মেলা ও ভূমি সেবা কার্যক্রম চলবে ভূমি অফিস থেকে জানা যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status