|
শ্যামনগরে ভুমি মেলা ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আলফাত, হোসেন
|
![]() শ্যামনগরে ভুমি মেলা ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত এ উপলক্ষ্যে রোববার সকাল ১০ টায় উপজেলা ভুমি অফিস চত্বরে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা ও সভাপতিত্ব করেন- উপজেলা সহকারী কমিশনার ভুমি ও শ্যামনগর পৌর প্রসাশক আব্দুল্লাহ আল রিফাত। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন। তিনি তার বক্তব্যে বলেন,ভুমি সেবাকে ইতিমধ্যে আমরা সাধারন মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে সক্ষম হয়েছে, ডিজিলাইশনের মাধ্যমে সেবা ভোগীরা অনায়াসে সেবা পাচ্ছে, এখন থেকে থাকবে না কোন অনিয়ম দুর্নীতি,ও ভোগান্তি, কাগজপত্র ঠিক থাকলেই বিনা পেয়ে যাবেন মিউটেশন। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা। অনুষ্ঠান শেষে উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল রিফাত বলেন,আমার অফিস সবার জন্য থাকবে উম্মুক্ত, ভুমি সেবা নিতে অনায়াসে আপনারা আমার কাছে সরাসরি চলে আসবেন, আমি সেবা দিতে বদ্ধ পরিকর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
