ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
গোয়ালকান্দি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক বকুল খরাদী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 21 May, 2025, 8:50 PM

গোয়ালকান্দি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক বকুল খরাদী গ্রেফতার

গোয়ালকান্দি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক বকুল খরাদী গ্রেফতার

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক বকুল আলী খরাদীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার ২১ মে, সন্ধ্যায় ভবানীগঞ্জ বাজারে আসে বকুল আলী খরাদী ।  সেখানে সাধারণ জনতা আওয়ামী লীগের এই নেতাকে ধরে পুলিশের খবর দেয়। পরে বাগমারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গত ৫ আগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়। 

বৃহস্পতিবার ২২ মে, সকালে আদালতে প্রেরণ করা হবে বলে জানাগেছে। বকুল আলী খরাদীর বাড়ি গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা খরাদীপাড়া। বকুল আলী খরাদী  চেউখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে বকুল আলী খরাদীকে গ্রেফতার পড়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status