|
বর্তমানে নির্বাচন কমিশন একটি দলের প্রেসক্রিপশনে চলছে : রাকিবুল ইসলাম
নতুন সময় প্রতিবেদক
|
![]() বর্তমানে নির্বাচন কমিশন একটি দলের প্রেসক্রিপশনে চলছে : রাকিবুল ইসলাম আজ ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জনগণের আস্থা হারিয়ে এখন যেন ইসি একটি দলের ফোরামে পরিণত হয়েছে। দলকানা ইসি 'র এই মুহূর্তে পুনর্গঠন বা সংস্কার অত্যন্ত জরুরি। তা না হলে দলীয়করণের প্রভাবে স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় সরকার নির্বাচনে ইসি কার্যকর ভূমিকা রাখতে পারবে না। তিনি আরো বলেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ইস্যুতে রাষ্ট্র কাঠামোর সংস্কার চেয়েছি। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চেয়েছি। এই মুহূর্তে সবচেয়ে বড় সংস্কার হবে নির্বাচন কমিশন পুনর্গঠন। দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বর্তমানে স্থানীয় সরকারের বিভিন্ন অফিসগুলোতে জনপ্রতিনিধি না থাকায় পুরো রাষ্ট্র কাঠামো এখন প্রায় শতভাগ আমলা নির্ভর হয়েগেছে এবং জনগণ অনেক নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
