ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
মাধবপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Wednesday, 21 May, 2025, 7:41 PM

মাধবপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

মাধবপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে প্রিয়াঙ্কা সরকার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার (২১ মে)  বেলা ১১ টার দিকে মাধবপুর থানার এসআই মো: সাইদুর রহমান মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন। সে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সুজিত সরকার এর স্ত্রী। 

প্রিয়াঙ্কা সরকার এর মা প্রিয়ভাষী সরকার জানান, সকালে আমার মেয়ের দেবর আমাকে ফোন করে জানায় আমার মেয়ে খুবই অসুস্থ, তারাতাড়ি আসতে বলে। এসে দেখি মেয়ের এই অবস্থা। তার দশমাস বয়সের একটি সন্তান আছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া আটটার দিকে প্রিয়াঙ্কা সরকার বিষ পান করেছে বলে পরিবারের লোকজন টের পেয়ে পরিবারের লোকজন তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ পানে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ প্রকৃয়াধীন আছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status