ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Wednesday, 21 May, 2025, 5:45 PM

ভূরুঙ্গামারীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

"প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দিনব্যাপী ক্রীয়া প্রতিযোগিতা, গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ মে) কামাত আঙ্গারীয়া যুব কল্যাণ সংস্থার আয়োজনে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের সহযেগিতায় উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসা মাঠে এ কর্মসূচি অনুষ্ঠত হয়।

সভায় কামাত আঙ্গারীয়া যুব কল্যাণ সংস্থার সভাপতি তাসলুবা জান্নাত কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন করামকর্তা মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুুপার আমিনুর ইসলাম, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সিএনবির টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী, ফিল্ড ফ্যাসিলিটেটর জেসমিন খাতুন, উপজেলা ইউথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম  প্রমুখ।

এ সময় কামাত আঙ্গারীয়া যুব কল্যাণ সংস্থার সদস্য, অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে পুরষ্কার বিতরণ, বৃক্ষরোপণ ও চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status