|
বিয়ে করতে যাচ্ছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিয়ে করতে যাচ্ছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ান সিদ্দিক। স্ত্রীকে সংসারেই মনোযোগী হতে বলেন। বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়, যা এক পর্যায়ে ডিভোর্সে রূপ নেয়। ২০১৯ সালে আলাদা হয়ে যান এই দম্পতি। এরপর পেরিয়ে গেছে ৬ বছর। নতুন করে আবারও সম্পর্কে জড়িয়েছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম। সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে নিজের ভালোবাসার মানুষের চেহারা ঢেকে রাখলেও ওই যুবককে ‘আমার ভালোবাসা’ বলেই সম্বোধন করেছেন এই মডেল ও অভিনেত্রী। এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মারিয়া মিম জানালেন, খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করতে চলেছেন তিনি। তিনি বলেন, আমি প্রেম করছি। তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না। তিনি মিডিয়ার বাইরের লোক। সামনেই আমরা বিয়ে করব। এই মডেল বলেন, সিদ্দিক তো আমার প্রাক্তন। ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ। তিনি আমার জন্য এখন একজন পরপুরুষ। যার সঙ্গে দেখা করাটাও পাপ। প্লিজ, সিদ্দিককে জামাই বানায় দিয়েন না। এদিকে সম্প্রতি মারধরের শিকার হয়েছেন অভিনেতা সিদ্দিক। এরপর বর্তমাকে কারাগারে রয়েছেন তিনি। বিষয়টি নিয়ে নেটিজেনরা মারিয়া মিমকে কটাক্ষ করলে তাদের তুলোধুনো করেছেন এই মডেল। এক নেটিজেন মিমকে প্রশ্ন করেন, সিদ্দিক জেলে তুমি কি খুশি? জবাবে তিনি বলেন, তোমাদের বোঝা উচিত যে ডিভোর্সের ৫-৬ বছর পরেও কেউ জামাই থাকে না। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
