ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
জিগাতলা-হাজারীবাগে এক রাতে দুই খুন, রহস্য উদঘাটন পুলিশের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 May, 2025, 10:15 AM

জিগাতলা-হাজারীবাগে এক রাতে দুই খুন, রহস্য উদঘাটন পুলিশের

জিগাতলা-হাজারীবাগে এক রাতে দুই খুন, রহস্য উদঘাটন পুলিশের

রাজধানীর জিগাতলা ও হাজারীবাগে এক রাতে দুই তরুণকে ছুরিকাঘাতে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আলামতসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জিগাতলায় নিহত সামিউর রহমান ওরফে আলভী (২৭) ধানমন্ডির একটি কলেজের ছাত্র।

তিনি হাজারীবাগে বিজিবি ৫ নম্বর ফটক সংলগ্ন বাসায় ভাড়া থাকতেন। অন্যদিকে হাজারীবাগে নিহত নুরুল হক (২৪) পেশাদার ফটোগ্রাফার ছিলেন। তিনি ধানমন্ডির শংকর এলাকার একটি মেসে থাকতেন। 

বুধবার (২১ মে) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জনান, হাজারীবাগ থানার জাফরাবাদ এলাকায় চাঞ্চল্যকর ফটোগ্রাফার নুরুল হক হত্যা এবং জিগাতলা এলাকায় চাঞ্চল্যকর আলভী হত্যা মামলার রহস্য উদঘাটন ও আলামতসহ আসামি গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status