ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বাকেরগঞ্জের ডিসি রোড কারখানা নদীতে ফেরির দাবিতে মানববন্ধন
মোঃ রানা সন্যামত, বরিশাল
প্রকাশ: Tuesday, 20 May, 2025, 4:27 PM

বাকেরগঞ্জের ডিসি রোড কারখানা নদীতে ফেরির দাবিতে মানববন্ধন

বাকেরগঞ্জের ডিসি রোড কারখানা নদীতে ফেরির দাবিতে মানববন্ধন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ও বাউফল উপজেলার যোগাযোগের মাধ্যম ডিসি রোড খেয়াঘাট এই দুই উপজেলায় হাজার হাজার মানুষের চলাচলের উপায় কারখানার নদী দিয়ে ট্রলার যুগে দক্ষিণ অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসার জন্য ডিসি রোড ট্রলার দিয়ে পারাপার হয়ে বাকেরগঞ্জ উপজেলা দিয়ে বরিশাল যেতে হয় তাই হাজারো মানুষের ভোগান্তির শেষ নেই। বর্ষা মৌসুমে কারখানা নদী দিয়ে এপার থেকে ওপার চাওয়ার মত কোন পরিস্থিতিই থাকেনা কিছুদিন আগে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে কয়েকজন প্রাণে বেঁচে গেল একজন নিখোঁজ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

কারখানার নদীর উপর দিয়ে প্রতিদিন ট্রলার যুগে স্কুল কলেজ ও মাদ্রাসার এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তাদের বাকেরগঞ্জ উপজেলায় প্রতিনিয়ত যেতে হয়। তাই ডিসি রোড খেয়া ঘাটে বিভিন্ন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে এই দুর্ঘটনা এড়াতে ৬ নং ফরিদপুর ইউনিয়নের হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের ও কাকরদা মাধ্যমিক বিদ্যালয় এবং ৬ নং ফরিদপুর ইউনিয়ন বাকেরগঞ্জ উপজেলা শাখার বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকা সাধারণ মানুষ সম্মিলিত হয়ে। ডিসি রোড খেয়া ঘাটে একটি ফেরির দাবিতে মানববন্ধন করেছেন। 

আজ (২০ মে) সকাল ১১ টার থেকে ১টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন,কাকরধা হেলাল উদ্দিন আহমেদ কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, নূর দারাজ,সহকারী অধ্যক্ষ মোঃ সোহেল ,সহকারী অধ্যক্ষ ছাকিউর রহমান,সহকারী অধ্যক্ষ মোঃ জাফর, কাকরধা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার,শারীরিক শিক্ষকর শিক্ষক,এনায়েত হোসেন কবির,বাংলাদেশ জাতীয়তাবাদীদল বাকেরগঞ্জ শাখা ৬ নং ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাইয়ুম খান, সাধারণ সম্পাদক,মনির হোসেন মিরা, বিএনপির নেতা মোঃ কবির, মোঃ টিটু মল্লিক, মুশফিকুর রহমান, মোঃ রিপন বিএনপির নেতা,ফরিদপুর ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

মানববন্ধন থেকে বক্তারা বলেন, আমাদের দক্ষিণ অঞ্চলের কয়েকটি উপজেলার সংযোগ সড়ক একটি সেটি হল ডিসি রোড খেয়াঘাট তাই দ্রুত সময়ের মধ্যে একটি ফেরির ব্যবস্থা না করা হলে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ একটি ফেরির ব্যবস্থা না হলে কোনদিনও আলোর মুখ দেখতে পারবেনা তাই বরিশাল বিভাগের সড়ক ও জনপদের কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি। 

বাকেরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি ডিসি রোড খেয়াঘাটে ফেরির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে তাই আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক ও জনপদের কাছে একটি ফেরি দেওয়ার জন্য বিনীত অনুরোধ করবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status