ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
অবশেষে প্রতারক মিতা আটক
আবির হোসেন, কয়রা
প্রকাশ: Tuesday, 20 May, 2025, 4:20 PM

অবশেষে প্রতারক মিতা আটক

অবশেষে প্রতারক মিতা আটক

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটমারচর গ্রামে দীর্ঘদিন ধরে এনজিও’র নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক মিতা আক্তার অবশেষে ধরা পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিতা আক্তার বিভিন্ন গ্রামে ঘুরে গরু দেওয়ার প্রলোভন দেখিয়ে জনপ্রতি ১,১২০ টাকা করে সংগ্রহ করছিলেন। এভাবে তিনি কয়রার বিভিন্ন গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে মোটা অংকের অর্থ আত্মসাৎ করেন।

এর আগে একই ধরনের প্রতারণার অভিযোগে তিনি শ্যামনগর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ১৪ দিন জেল খেটেছেন। মিতার বাড়ি সাতক্ষীরার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নে। তার পিতার নাম মৃত ফিরোজ।

উত্তর বেদকাশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান জানান, “আমার এলাকার কাটমারচর গ্রামে মিতা যখন টাকা নিচ্ছিল তখন স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে লিখিত মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।” তিনি আরও বলেন, “মিতা স্বীকার করেছে সে প্রতারণা করেছে এবং ভবিষ্যতে আর করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status