ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
বরিশাল থেকে ভুল নাম্বারে সেন্ট হওয়া এক লক্ষ দুই হাজার টাকা জয়পুর হাট থেকে উদ্ধার
এ এইচ অনিক
প্রকাশ: Monday, 19 May, 2025, 5:36 PM

বরিশাল থেকে ভুল নাম্বারে সেন্ট হওয়া এক লক্ষ দুই হাজার টাকা জয়পুর হাট থেকে উদ্ধার

বরিশাল থেকে ভুল নাম্বারে সেন্ট হওয়া এক লক্ষ দুই হাজার টাকা জয়পুর হাট থেকে উদ্ধার

গত রমজান মাসে বরিশাল জেলার উজিরপুর থানাধীন বামরাইল ইউনিয়নের গন্ডেশ্বর গ্রামের এক  প্রবাসীর পাঠানো এক লক্ষ দুই হাজার টাকা ভুলবশত অন্য নম্বরে সেন্ট হয়ে যায়। এর পরে বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করা হলে এক পর্যায়ে অসৎ উদ্দেশ্যে উক্ত ব্যক্তি তাহার মোবাইল নাম্বারটি বন্ধ করিয়ে দেন। যে-কারনে গরিব ঐ পরিবারটি নিজেস্ব ভাবে অনেক চেষ্টা করেও তাদের ভুলের জন্য চলে যাওয়া দুই লক্ষ দুই হাজার  টাকা উদ্ধার করিতে না পােরে  উজিরপুর৷ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

 যার আই ও হিসেবে দায়িত্ব দেওয়া হয় এস আই আলম খান কে। এরই প্রেক্ষিতে  শুরু হয় তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন অভিযান।  অনুসন্ধান কালে অফিসার ইনচার্জ উজিরপুর থানা ও তথ্য  প্রযুক্তির সহায়তায় প্রতারক বিকাশ ব্যাবসা পরিচালনাকারী ঐ ব্যাক্তিকে দেখা যায় যে জয়পুরহাট জেলায় তার বাড়ি। এ-সময় উজিরপুর থানা পুলিশ ও জয়পুরহাট জেলার সদর থানা পুলিশের তৎপরতায় জয়পুরহাট জেলার সদর থেকে উক্ত টাকা  উদ্ধার করিয়া গতকাল ১৮ মে ২০২৫ তাং প্রবাসীর দরিদ্র মা হেনা বেগমের হাতে তুলে দেওয়া হয়। এ-সময় হারিয়ে যাওয়া ঐ টাকাগুলো হাতে পেয়ে আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন প্রবাসী যুবকের মা হেনা বেগম।

এ-সময় উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এস আই আলম খান সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ যাননো হয়। এদিকে উজিরপুর থানায় যোগদানের  পর থেকে এস আই আলম খানের প্রতিটি কাজে সুনাম রয়েছে বলে জানিয়েছেন এলাকার অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status