ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
ক্যানসারে আক্রান্ত বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়ে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 19 May, 2025, 10:20 AM
সর্বশেষ আপডেট: Monday, 19 May, 2025, 10:25 AM

ক্যানসারে আক্রান্ত বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়ে!

ক্যানসারে আক্রান্ত বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়ে!

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার শরীরে এই ক্যানসারের একটি ‘আক্রমণাত্মক রূপ’ ধরা পড়েছে, যা তার হাড়েও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।


রোববার (১৮ মে) বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, ‘গত সপ্তাহে ক্রমবর্ধমান প্রস্রাবের লক্ষণ অনুভব করার পর জো বাইডেনের প্রোস্টেট নোডিউলের পরীক্ষা করা হয়। শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। হাড়ে মেটাস্ট্যাসিসসহ যার বৈশিষ্ট্য ছিল গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)।’ 

 
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটি রোগের আরও আক্রমণাত্মক রূপের প্রমাণ হলেও, ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হতে পারে, যা কার্যকর ব্যবস্থাপনা বা চিকিৎসার সুযোগ করে দেয়।’ 
 
৮২ বছর বয়সি বাইডেন এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে ‘চিকিৎসার উপায়গুলো পর্যালোচনা করছেন’ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
 
এই সপ্তাহান্তে বাইডেন ডেলাওয়্যারের উইলমিংটনে তার বাড়িতে আছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। 
 
সম্প্রতি পরীক্ষা করে সাবেক এই প্রেসিডেন্টের প্রোস্টেটে একটি ‘ছোট নোডিউল’ পাওয়া গেছে বলে জানিয়েছিলেন বাইডেনের একজন মুখপাত্র। তার কয়েকদিন পরেই ক্যানসার শনাক্তের খবর এলো। 
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status