|
শ্যামনগরে সুন্দরবনে ভাসমান বিওপি উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা
মোঃ আলফাত হোসেন, শ্যামনগর
|
![]() শ্যামনগরে সুন্দরবনে ভাসমান বিওপি উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা (১৭ ই মে শনিবার সুন্দরবনের বয়ারসিং চ্যানেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৃতীয় ভাসমান বিওপির উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, সম্প্রতি ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে একাধিকবার অবৈধভাবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) ঘটনা ঘটেছে। বিষয়টি নজরে আসার পর ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে কূটনৈতিক চ্যানেলে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তিনি বলেন, ভারত যেন এই ধরনের পুশইনের পুনরাবৃত্তি করতে না পারে, সে জন্য সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণকে সচেতন থাকতে বলা হয়েছে, যাতে কোনোভাবে এ ধরনের অবৈধ অনুপ্রবেশ সহজ না হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ইতিমধ্যে যেসব ভারতীয় নাগরিককে অবৈধভাবে পুশইন করা হয়েছে, তাদেরকে যাচাই-বাছাই শেষে অবশ্যই ফেরত পাঠানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
