|
ঝিনাইগাতীর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় মদ উদ্ধার
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() ঝিনাইগাতীর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় মদ উদ্ধার ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, শুক্রবার দিবাগত রাতে মাদক চোরাকারবারিরা পাচারের উদ্দেশ্যে রাংটিয়া এলাকার এক বৃদ্ধার বাড়ির পাশে ১২টি বস্তায় করে ৩০০ বোতল ভারতীয় মদ মাটি ও আবর্জনা দিয়ে ঢেকে রাখে। শনিবার সকালে ওই বৃদ্ধার প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে এসআই হাসেমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা ১২টি বস্তায় ভরা ভারতীয় মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করে ওসি মো. আল আমিন বলেন, “উদ্ধারকৃত মদের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
