|
নাটোরে নলডাঙ্গা থানার নবাগত ওসির সাথে জেলা আঞ্চলিক শাখার সভাপতির সৌজন্য সাক্ষাৎ
মোঃ রাসেল, নাটোর
|
![]() নাটোরে নলডাঙ্গা থানার নবাগত ওসির সাথে জেলা আঞ্চলিক শাখার সভাপতির সৌজন্য সাক্ষাৎ শনিবার (১৭ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে নলডাঙ্গা থানার অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের আজীবন সদস্য ও নাটোর জেলা আঞ্চলিক শাখার সভাপতি এবং দৈনিক নলডাঙ্গার সময় পত্রিকার সম্পাদক মোঃ আব্দুস শহীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাতে অংশ নেয়। সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির নাটোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নলডাঙ্গার সময় পত্রিকার প্রকাশক মোঃ রাসেল শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ময়েনউদ্দিন। সাক্ষাৎকালে নবাগত ওসিকে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয় এবং নলডাঙ্গা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। ওসি মোঃ রফিকুল ইসলাম কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের প্রতিনিধিদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং আইনশৃঙ্খলা রক্ষা ও মানবাধিকার সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল ওসির সার্বিক মঙ্গল কামনা করে থানার কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
