ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
‘আশা করি আবার ফিরতে পারব’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 January, 2019, 1:14 PM

‘আশা করি আবার ফিরতে পারব’

‘আশা করি আবার ফিরতে পারব’

ডেভিড ওয়ার্নারের বিদায়ের সুর বেজে উঠেছে। আক্ষেপও বাড়ছে সিলেট সিক্সার্সের। ওয়ার্নার যে রয়েছেন দারুণ ফর্মে। আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৬ বলে ৬১* রানে মনোমুগ্ধকর ইনিংস উপহার দিয়েছেন এই অস্ট্রেলিয়ান ওপেনার। সিলেটে কাল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে করলেন ৪৩ বলে ৬৩ রান।

অথচ আজ রংপুরের বিপক্ষে ম্যাচ খেলেই পুরনো চোটের চিকিৎসা করাতে অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন ওয়ার্নার। তাতে সিলেট সমর্থকদের মন খারাপ হলেও আগের ম্যাচ হারের পর সাকিব আল হাসান রানে ফেরায় হাসি ফুটেছে ঢাকা সমর্থকদের মুখে। প্রথম পাঁচ ম্যাচে ঢাকার অধিনায়কের সর্বোচ্চ রান ছিল ৩৬। কাল সিলেটের বিপক্ষে ৪১ বলে আট চার ও দুই ছক্কায় সাকিবের রান অপরাজিত ৬১। তার ব্যাটিংয়েই ওয়ার্নারের সিলেট ছয় উইকেটের বড় ব্যবধানে হেরেছে ঢাকার কাছে। ১৫৯ রানের লক্ষ্য তাড়ায় ১৮ বল বাকি থাকতেই চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ঢাকা। ওয়ার্নারও সাকিবকে প্রশংসায় ভাসালেন।

কাল ম্যাচ শেষে ওয়ার্নার বলেন, ‘আমি ১৬০ (আসলে ১৫৮) রানকে ভালো স্কোর ভেবেছিলাম। তাই হারাটা খুবই হতাশার। কিন্তু দারুণ ইনিংস খেলেছে সাকিব। আসলে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ফেলার পর খুব বেশি দল ম্যাচ জিততে পারেনি। চাপ কাটিয়ে সাকিব তার সক্ষমতা দেখিয়েছে। কিন্তু আমরা এগুলো ভুলে আগামীকালের (আজ) ম্যাচের জন্য অপেক্ষা করছি।’ আজ ম্যাচের পরই অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন ওয়ার্নার। নিজের কনুইয়ের ইনজুরি নিয়ে এই বাঁ-হাতি ব্যাটসম্যান বলেন, ‘আমার কনুইয়ে সমস্যা রয়েছে। আমি আর একটি ম্যাচ খেলব। এরপর চলে যেতে হবে। কিন্তু আশা করি, এটা খুব অল্প সময়ের জন্য হবে এবং আবার ফিরতে পারব।’

এদিকে জয়ী দলের অধিনায়ক সাকিব বলেন, ‘আমার মনে হয়, এখানকার (সিলেট) উইকেটে দ্বিতীয় ইনিংসে খেলার জন্য আরও ভালো হয়েছে। যে ধরনের বল করেছি আমরা, তারচেয়েও ভালো কিছু করতে পারি। এই টুর্নামেন্টের পরবর্তী সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা লম্বা সময়ের টুর্নামেন্ট। আমরা সবাই জানি, রাসেল কী করতে পারে। আমরা তার ওপর বিশ্বাস রেখেছি।’

আন্দ্রে রাসেল এদিন চার ছক্কা ও দুই চারে ২১ বলে করেছেন ৪০* রান। ম্যাচ শেষে এই ক্যারিবীয় ব্যাটসম্যান সাকিবকে প্রশংসায় ভাসালেন। তিনি বলেন, ‘আমি আগের ম্যাচগুলোয় ভালো করতে পারিনি। কিন্তু আজ (কাল) নামার আগে ভেবেছিলাম নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করব। নিজেকে নিয়ে ইতিবাচক ছিলাম। তবে সাকিব অনেক অনেক ভালো খেলেছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status