ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহের অতিঃ পুলিশ সুপার মোহাইমেনুর রশিদকে পিপিএম পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Wednesday, 30 April, 2025, 2:35 PM

ময়মনসিংহের অতিঃ পুলিশ সুপার মোহাইমেনুর রশিদকে পিপিএম পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা

ময়মনসিংহের অতিঃ পুলিশ সুপার মোহাইমেনুর রশিদকে পিপিএম পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা

"পুলিশ সপ্তাহ২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে ৬২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদক প্রদান করলেন প্রধান উপদেষ্টা

"আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" - এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আজ ২৯  এপ্রিল-২০২৫ ঐতিহ্যবাহী রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে তিনি ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা-কে "রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)" পরিয়ে দেন।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জেলা পুলিশের মনোবল ফিরিয়ে আনতে প্রশংসনীয় অবদানের জন্য এই রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম (বার)। 

এমন দক্ষ, চৌকস,এবং মেধাবী অফিসারের এই অসামান্য সাফল্যে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপারকে অভিনন্দন। জুলাই বিপ্লবের নির্যাস অন্তরে লালন করে ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্য পুলিশ সুপার, ময়মনসিংহের নেতৃত্বে যে পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে, সেই কাজের উপযুক্ত স্বীকৃতি প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status