ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার অনুষ্ঠিত
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Wednesday, 30 April, 2025, 2:32 PM

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং সোনাহাট যুব সংগঠনের সহযোগিতায় সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের হলরুমে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির এ সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রোটা: অধ্যাপক ডাঃ মোঃ মেফতাউল ইসলাম মিলন, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ‍্যক্ষ বাবুল আকতার।

এছাড়াও সোনাহাট কলেজের আরবি সাহিত‍্যের সহকারি অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ, কচাকাটা থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম, কমিউনিটি অ্যাডভান্স ডেভেলপমেন্ট এসোসিয়েশন (কাডা) এর সভাপতি লিয়াকত আলী সরকার , সিনিয়র ভলান্টিয়ার খোরশেদ আলম লিমন, সোনাহাট যুব সংগঠনের সভাপতি শহিদুল ইসমাম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আমাদের ব‍্যক্তি জীবনের, সমাজ ও দেশের মঙ্গল সাধন করার ক্ষেত্রে সময় নিষ্ঠার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

প্রধান আলোচক রোটা: অধ্যাপক ডাঃ মোঃ মেফতাউল ইসলাম মিলন ব‍্যক্তি জীবনে সময় নিষ্ঠা সম্পর্কে সচেতন হয়ে নিজের, সমাজের, দেশের ও জাতীর মঙ্গল সাধনের জন‍্য সবাইকে উদাত্ত আহ্বান জানান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত দর্শকদের নিয়ে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি সমন্বয়ক মতিয়ার রহমান মুরাদ।

সেমিনারে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status