|
চিলমারীতে আবারো ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতাল নদীতীরে ভাসছে বিনামূল্যে চিকিৎসাসেবা
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
|
![]() চিলমারীতে আবারো ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতাল নদীতীরে ভাসছে বিনামূল্যে চিকিৎসাসেবা আগামীকাল ৩০ এপ্রিল ২০২৫, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিদিন সেবা প্রদান করা হবে। দেশের খ্যাতনামা চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমটি চক্ষু, দাঁত, মা ও শিশু স্বাস্থ্যসেবা সহ নানা ধরনের চিকিৎসা দেবেন। রয়েছে উন্নতমানের অপারেশন থিয়েটার এবং ছোট ও মাঝারি ধরণের বিভিন্ন অপারেশনের ব্যবস্থা — যার সবই সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। প্রধান সেবা সমূহ: অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ফ্রি চিকিৎসাচক্ষু, দাঁত ও মা-শিশু বিষয়ক স্বাস্থ্যসেবাছোট ও মাঝারি ধরনের অপারেশন (চোখ, টিউমার, জরায়ু ইত্যাদি)বিনামূল্যে ওষুধ সরবরাহ ও স্বাস্থ্য পরামর্শস্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ চরাঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ফ্রেন্ডশিপ-এর এই উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে স্থানীয়দের মাঝে। স্থান: বড় ভিটার চর, চিলমারী সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুরু: ৩০ এপ্রিল ২০২৫ থেকে সংশ্লিষ্টদের আহ্বান, নির্দিষ্ট সময়ের মধ্যে এসে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করুন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
