|
সম্পত্তির জন্য বৃদ্ধ পিতাকে পিটিয়ে জখম
মোঃ নুর নবী জনি, নারায়ণগঞ্জের
|
![]() সম্পত্তির জন্য বৃদ্ধ পিতাকে পিটিয়ে জখম রবিবার দুপুরে প্রকাশ্যে বাড়ির সামনের রাস্তায় ফেলে ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে পিটিয়া মারাত্মকভাবে রক্তাক্ত করে তারই ছেল জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার। এসময় আহত আব্দুর রহিমের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসার পরেও মারধর করতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী ক্ষিপ্ত হলে তারা ক্ষান্ত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয় বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
