|
ভারতে আটক ৭ জেলের মুক্তির দাবিতে চিলমারীতে মানববন্ধন
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
|
![]() ভারতে আটক ৭ জেলের মুক্তির দাবিতে চিলমারীতে মানববন্ধন রবিবার বিকেলে চিলমারী উপজেলা চত্বরে চিলমারী সাংবাদিক ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আটক জেলেদের পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন। চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহফুজুর রহমান মঞ্জু, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম জুয়েল, মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক ফজলুল হক, চিলমারী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম সাদ্দাম, ইউপি সদস্য রুকুনুজ্জামান স্বপন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিলমারী প্রতিনিধি মেহেদী হাসান শান্তসহ আরও অনেকে। আটক জেলেদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বকুল মিয়ার স্ত্রী আজেনদা বেগম, মিরজাহানের ছেলে আবু বকর সিদ্দিক, বিপ্লব মিয়ার স্ত্রী কাজলী বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা দ্রুত তাদের মুক্তি নিশ্চিত করে পরিবারের কাছে ফেরত পাঠানোর দাবি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
