|
নরসিংদী ট্রাইবুনালে ছদ্মনামে জামিন নিতে গিয়ে জেল খাটার পর পুন:রায় গ্রেফতার হারুন
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
|
![]() নরসিংদী ট্রাইবুনালে ছদ্মনামে জামিন নিতে গিয়ে জেল খাটার পর পুন:রায় গ্রেফতার হারুন ১মাস ৬ দিন পরে প্রকৃত আসামি সেলিম আত্মসমর্পণ করার পর জামিন মিলল হারুনের। বিগত ১৮ মে ২৬ইং সোমবার মানব পাচার মামলার প্রকৃত আসামি সেলিম আত্মসমর্পণ করার পর আদালত জামিন দিলেন হারুনকে। যার ফলে, রায়পুরা থানা পুলিশ প্রকৃত হারুন নামের ব্যক্তি ছদ্মনাম নাম সেলিম পরিচয় দান কারী ব্যাক্তিকে ১৮ মে মংলবার সকালে জেল গেট থেকে গ্রেফতার করেন। ঘটনার বিবরণে থেকে জানা যায় যে,গত ১২ এপ্রিল ২৬ ইং তারিখে মানব পাচার মামলা নং ১০/২৪ ইং -তে হারুন পিতা সামসু মিয়া সাং মাহমুদ নগর থানা,রায়পুরা, জেলা নরসিংদী নামের এক ব্যক্তি প্রতারনা মূলক ভাবে ছদ্মনামে সেলিম পিতা জসিম উদ্দিন সাং মাহমুদনগর থানা রায়পুরা জেলা নরসিংদী পরিচয়ে সংশ্লিষ্ট আইনজীবের মাধ্যমে সংশ্লিষ্ট মানব পাচার মামলার অপর সহ আসামি জামির ও ফাতেমার সাথে জামিন নিতে গেলে আদালত ছদ্ম নামের পরিচয়ধারী সেলিমের জামিনের আবেদন, মানব পাচার মামলার অপরাধের গুরুত্ব বিবেচনায় জামিন নামঞ্জুর করে হারুন নামের ব্যক্তি সেলিম পরিচয়ধারী আসামি সহ অপর ২ আসামি কে জেল হাজতে প্রেরণ করেন । কারণ জামিনের শুনানির দিন ১২ এপ্রিল আদালত জানতেন না যে সেলিম পরিচয়ধারী আত্মসমর্পণকৃত আসামি প্রকৃত নাম হারুন না, এ বিষয়টি বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী,সহ আদালতের সন্দেহ হলে পরবর্তীতে জেল সুপারের অনুসন্ধানে ও তদন্ত প্রতিবেদনের আলোকে আদালত হারুনের ছদ্মনামধারী প্রতারণার বিষয়ে নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী গোলাম মাসুমকে নিয়মিত মামলা করার জন্য নির্দেশ দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
