|
চলন্ত প্রাইভেটকার থেকে ভ্যানিটি ব্যাগে টান, টেনে নিয়ে গেল নারীকে
নতুন সময় প্রতিবেদক
|
![]() চলন্ত প্রাইভেটকার থেকে ভ্যানিটি ব্যাগে টান, টেনে নিয়ে গেল নারীকে রোববার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শনিবার সকালে সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন। আর ছিনতাইকারীরা পালিয়ে গেছেন। ভিডিওটিতে দেখা গেছে, গাড়িটি ওই নারীর সামনে আসার এক-দুই সেকেন্ডের মধ্যে ভেতর থেকে একজন ভ্যানিটি ব্যাগটি টান দেন। মুহূর্তের মধ্যেই ওই নারীকে গাড়িটির সঙ্গে টেনে নিয়ে যেতে দেখা যায়। এসময় ট্রলি ব্যাগটি ঘটনাস্থলে থেকে যায়। পরে আশপাশে থাকা তিন ব্যক্তিকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। তাদের মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকি দুজন ওই নারীর দিকে এগিয়ে যান। ৫০ সেকেন্ডের মাথায় ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত চার ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। এসময় ভুক্তভোগী নারী সেখানে থাকা লোকদের তার হাতের কনুইয়ে পাওয়া আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন। এ বিষয়ে ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধেশ্বরী এলাকার এ ঘটনার একটি ভিডিও ফুটেজ আমাদের নজরে এসেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
