ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গুজরাটে আটক ব্যক্তিরা ‘বাংলাদেশি’ কি না কীভাবে জানলো ভারতীয় পুলিশ?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 April, 2025, 6:59 PM

গুজরাটে আটক ব্যক্তিরা ‘বাংলাদেশি’ কি না কীভাবে জানলো ভারতীয় পুলিশ?

গুজরাটে আটক ব্যক্তিরা ‘বাংলাদেশি’ কি না কীভাবে জানলো ভারতীয় পুলিশ?

ভারতের গুজরাটে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১ হাজার ২৪ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটকের দাবি করেছে ভারতীয় পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) রাজ্যের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে গুজরাট সরকার বলেছে, সারারাত চালানো অভিযানের মাধ্যমে পুলিশ যৌথভাবে ১ হাজার ২৪ জন বাংলাদেশিকে আটক করেছে, যারা অবৈধভাবে বসবাস করছিল।

ভারত-পাকিস্তান উত্তেজনা, পক্ষ না নিয়ে যা বললেন ট্রাম্প
বাকি আরও যারা অবৈধভাবে গুজরাটে বসবাস করছেন, তাদের স্বেচ্ছায় আত্মসমপর্ণের জন্য দুদিন সময় বেঁধে দিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাং গুজরাট সরকারের ওই বিবৃতিতে বলা হয়েছে, যাদের আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

যদিও আটক ব্যক্তিদের পরিচয় কীভাবে নিশ্চিত হওয়া গেছে, তা জানানো হয়নি ওই বিবৃতিতে।

আহমেদাবাদ পুলিশের কাছে বিবিসি গুজরাটের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, আটক ব্যক্তিরা যে বাংলাদেশি নাগরিক, তা পুলিশ কীভাবে নিশ্চিত হয়েছে?


এই প্রশ্নের জবাবে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট কমিশনার শরদ সিংঘাল বলেন, তাদের পরিচয়পত্র কোথা থেকে এসেছে, তাদের জন্ম কোথায় হয়েছে, তাদের পিতা-মাতা কোথায় আছে, সেসব তথ্য যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status