ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
কপিরাইট মামলায় এ আর রহমান, ২ কোটি দেওয়ার নির্দেশ হাইকোর্টের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 April, 2025, 2:16 PM

কপিরাইট মামলায় এ আর রহমান, ২ কোটি দেওয়ার নির্দেশ হাইকোর্টের

কপিরাইট মামলায় এ আর রহমান, ২ কোটি দেওয়ার নির্দেশ হাইকোর্টের

দুই বছর আগে মুক্তি পাওয়া দক্ষিণী সিনেমা ‘পন্নিইন সেলভান ২’-এর ‘বীরা রাজা বীরা’ গানটি অন্য এক গান থেকে চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠে। সেই গান ঘিরে কপিরাইট মামলায় জড়িয়েছে এ আর রহমানের নাম। 

‘বীরা রাজা বীরা’ গানটি নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও তার ভাই জাহিরুদ্দিন দাগারের তৈরি ‘শিবা স্তুতি’ থেকে চুরি করেছেন এ আর রহমান, এমনই অভিযোগ ফৈয়াজুদ্দিনের পুত্র ভারতীয় শাস্ত্রী সঙ্গীত শিল্পী ও পদ্মশ্রী সম্মানে ভূষিত ফৈয়াজ ওয়াসিফুদ্দিন দাগারের। 

এবার এ আর রহমান ও প্রোডাকশন কোম্পানি মাদ্রাস টকিজকে ২ কোটি রুপি দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট। বিচারপতি প্রতিভা এম সিংয়ের মনে হয়েছে, ‘বীরা রাজা বীরা’ গানটি ‘শিবা স্তুতি’র হুবহু নকল না হলেও শুনতে একই রকম লাগে।

অন্যদিকে, রহমানের যুক্তি, ‘শিবা স্তুতি’ একটি সাবেকি কম্পোজিশন। তাতে মিশে আছে ধ্রুপদ। তার এও দাবি, ‘বীরা রাজা বীরা’ তাদের মৌলিক কম্পোজিশন। তাতে রয়েছে পাশ্চাত্য সঙ্গীতের মিশেল। ২২৭টি স্তর আছে গানের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status