|
মেঘনা গ্রুপের সকল পণ্য বয়কটের ডাক দিলেন মাসুদ সাঈদী
জালিস মাহমুদ,পিরোজপুর
|
![]() মেঘনা গ্রুপের সকল পণ্য বয়কটের ডাক দিলেন মাসুদ সাঈদী আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান সহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে (২৫ এপ্রিল) বেলা ১১টায় পিরোজপুর টাউন ক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় তিনি এ কথা বলেন। এ সময়ে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব লাভলু গাজী, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর পৌর জামায়াতের আমির ইসহাক আলী, পিরোজপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইমরান আহমেদ সজিব, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাসুদ সাঈদী আরও বলেন, মাহমুদুর রহমান একজন সাহসী কলম সৈনিক। তিনি এদেশের সম্পদ। সৎ ও সাহসী সাংবাদিকতার উজ্বল দৃষ্টান্ত হলেন মাহমুদুর রহমান। এসময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে এবং মাহমুদুর রহমানের মত নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে হবে। মানববন্ধন থেকে বক্তারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলার দ্রুত প্রত্যাহার করার দাবি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
