ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
শ্রীবরদী বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ
রাকিবুল হাসান খোকন, শেরপুর
প্রকাশ: Friday, 11 April, 2025, 9:23 PM

শ্রীবরদী বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ

শ্রীবরদী বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেরপুর শ্রীবরদী উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায়

২০২৪-২৫ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

পর্যায়ক্রমে শ্রীবরদী উপজেলা ২ হাজার ৪৩০ জন কৃষকের মাঝে প্রতি জনকে ১ কেজি করে পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, টিএসসি ৩ কেজি, এমওপি ৩ কেজি করে বিতরণ করা হবে।

এসময়, উপস্থিত ছিলেন জেলা পাট কর্মকর্তা আইয়ুব আলী, মুখ্য পরিদর্শক (জামালপুর-শেরপুর) মোঃ নুর আলম, শ্রীবরদী উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিকসহ শ্রীবরদী উপজেলার সকল ইউনিয়নের সুবিধাভোগী পাট চাষী কৃষকেরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status