|
লাকসামে নকল আচার কারখানা সিলগালা: মালিককে জরিমানা
শারমিন সুলতানা, লাকসাম
|
![]() লাকসামে নকল আচার কারখানা সিলগালা: মালিককে জরিমানা জানা যায়, লাইসেন্স ব্যতীত অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে আচার তৈরি করে বাজারজাত ও বিক্রির অভিযোগে লাকসাম পৌরসভার অন্তর্গত ৫নং ওয়ার্ডের পশ্চিমগাঁও ঠাকুরপাড়ার মো. শামসুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কারখানা সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। অভিযুক্তকে সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্স গ্রহণ করে যথাযথ মাননিশ্চিতপূর্বক ব্যবসা পরিচালনা করতে পরামর্শ দেয়া হয়। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
