ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
এসএসসি পরিক্ষার প্রথম দিনে বরিশালে অনুপস্থিত ১ হাজার ৩৩, বহিষ্কার দুই
অপূর্ব বাড়ৈই, বরিশাল
প্রকাশ: Thursday, 10 April, 2025, 9:15 PM

এসএসসি পরিক্ষার প্রথম দিনে বরিশালে অনুপস্থিত ১ হাজার ৩৩, বহিষ্কার দুই

এসএসসি পরিক্ষার প্রথম দিনে বরিশালে অনুপস্থিত ১ হাজার ৩৩, বহিষ্কার দুই

বরিশাল শিক্ষা বোর্ডে অধীনে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রে ১০৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পাশাপাশি অসদুপায় অবলম্বনের দায়ে গৌরনদীর বার্থীতে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) পরীক্ষা শেষে বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।  

বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এদিন ভোলা জেলায় ২৩১, বরগুনায় ১২৫, পটুয়াখালীতে ২০১, পিরোজপুরে ১৩১, ঝালকাঠিতে ৯১ ও বরিশালে ২৫৪ জন অনুপস্থিত ছিলেন।ফলে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৭৮ হাজার ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ১৪৫ জন অংশ নেন।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বিভাগের ছয় জেলায় এ বছর এসএসসি পরীক্ষায় ১৯৪টি কেন্দ্রে ১ হাজার ৪৯১টি বিদ্যালয়ের ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করেন।এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম।পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬ ভিজিলেন্স টিম কাজ করছে মাঠে। এবারের পরীক্ষায় পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষাবোর্ড।

এদিকে প্রথম দিনের পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান বাংলা বিষয়ে লিখিত পরীক্ষার সহজ হলেও এমসিকিউ পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়ায় কিছুটা চিন্তিত তারা। তবে সব মিলিয়ে পরীক্ষা শেষে একটি ভালো ফলাফল হবে বলে আশাবাদী তারা।গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার এমন কোনো গুজব না থাকায় অনেকটাই স্বস্তিতে অভিভাবকরা।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status