ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Monday, 7 April, 2025, 4:29 PM

ফিলিস্তিনে  ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বোরচিত গণহত্যা এবং  মুসলিম বিরাধী আগ্রাসনের প্রতিবাদে কুড়িগ্রামের ভরুঙ্গামারীতে বিক্ষাভ মিছিল, সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ভূরুঙ্গামারীর সর্বাস্তরের জনগনের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচীর আয়াজন করা হয়। উপজেলার কেদ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড়ে এসে সমাবেশে মিলিত হয় ।

সমাবেশে বক্তব্য রাখেন , মুফতি এসএম মনিরুজ্জামান, মুফতি মাহমুদুল হাসান কাশেমী , আজিজুর রহমান সরকার স্বপন, মাওলানা এরফান আলী মির্জা, মাহফুজুল ইসলাম কিরণ, ইয়াকুব রহমান শ্রাবণ, রাশেদ ব্যাপারী, মুস্তাকিন মুবিন, রুকনুজ্জামান রুকন, আশফাকুর রহমান জাওহারী ও মুফতি আবু সাইদ সাইফি প্রমুখ ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল যুদ্ধ বিরতি ভঙ্গ করে গাজার নিরস্ত্র মানুষের ওপর প্রতিনিয়ত বর্বোরচিত হামলা করছে। এতে ফিলিস্তিনের শিশুসহ  হাজার- হাজার নারী-পুরুষ নিহত হয়েছে।

এ সময় বক্তারা গাজায় ইসরায়লের গণহত্যা এবং মুসলিম বিরোধী আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘ সহ অন্যান্য বিশ্ব সংস্থাকে জোড়ালো পদক্ষেপ গ্রহণ ও দেশ ব্যাপী ইসরায়লি পণ্য বর্জনের আহ্বান জানান। এক পর্যায়ে ইসরায়লের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুসপুত্তলিকায় জুতা নিক্ষেপ ও  দাহ করা হয়। উক্ত মিছিল ও সমাবশে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন।

পরে মাওলানা ওমর ফারুক ফারুকীর দোয়া মানাজাতের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘাষণা করা হয়। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status