ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পিরোজপুরে চোখ হারানো জুলাই যোদ্ধাকে কুপিয়েছে সন্ত্রাসীরা
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Monday, 7 April, 2025, 4:21 PM

পিরোজপুরে চোখ হারানো জুলাই যোদ্ধাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

পিরোজপুরে চোখ হারানো জুলাই যোদ্ধাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে চোখ হারানো মো. ফরিদ শেখ (১৭) নামের পিরোজপুরের এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করেছে।

 মো. ফরিদ শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামের ইলিয়াছ শেখ ও সালমা বেগমের পালিত পুত্র। রোববার রাতে টোনা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।  

এ ঘটনায় সালমা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে পিরোজপুর সদর থানায় মামলার দায়ের করেন। এ মামলার আসামীরা হলো পিরোজপুর সদরের রাজারকাঠী গ্রামের নাছির কাজীর ছেলে রাকিব কাজী, শহীদ হাওলাদারের ছেলে রুপম হাওলাদার, মোতাহার কাজীর ছেলে নাজির কাজী, ছিদ্দিক সিকদারের ছেলে শাকিল সিকদার ও শাকিল সিকদারের ছেলে সিয়াম সিকদার।

মামলার এজাহারে অভিযোগ করা হয় মামলার ১ নম্বর আসামী রাকিব কাজীর সাথে আহত ফরিদ শেখের সাথে গত রোজায় টোনা গ্রামের মসজিদে বসে কথা কাটাকাটি হলে উপস্থিত মুসল্লীরা মিমাংসা করে দেয়। কিন্তু রাকিব ফরিদের উপর ক্ষিপ্ত থেকে রোববার রাতে টোনা ইউনিয়নের গোপেরহাট নামক এলাকায় তাকে একা পেয়ে অন্য আসামীদের সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে ভর্তি করা হয়। 

পিরোজপুর সদর থানার ওসি মো. আব্দুস সোবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status