ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
শ্রীবরদীতে পুলিশের অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ সহ ১ মাদক কারবারি গ্রেপ্তার
জোবায়ের সোহাগ, শ্রীবরদী
প্রকাশ: Thursday, 27 March, 2025, 2:36 PM

শ্রীবরদীতে পুলিশের অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ সহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

শ্রীবরদীতে পুলিশের অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদ সহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪৫ বোতল মদ সহ এক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে। ২৫ শে মার্চ মঙ্গলবার রাতে শ্রীবরদী পৌর এলাকার সরকারি কলেজের পিছন থেকে মদ সহ মাদক কারবারি কে গ্রেফতার করা হয়।  ধৃত মাদক কারবারি বিপুল মিয়া (২১) উপজেলার সিংগাবরুনা গ্রামের বেদীন মিয়ার ছেলে।  থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার জাহিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বুধবার দুপুরে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সরকারি কলেজের পিছে রাস্তায় পুলিশের চেকপোস্ট বসিয়ে মদ সহ বিপুল মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামিকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status