ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
নানা আয়োজনে শ্রীপুরে স্বাধীনতা দিবস উদযাপন
মঈনুল ইসলাম সুজন, মাগুরা
প্রকাশ: Thursday, 27 March, 2025, 2:25 PM

নানা আয়োজনে শ্রীপুরে স্বাধীনতা দিবস উদযাপন

নানা আয়োজনে শ্রীপুরে স্বাধীনতা দিবস উদযাপন

মাগুরা জেলার শ্রীপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।  

দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে শ্রীপুর উপজেলা মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।

পাশাপাশি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, বে-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানা ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেছে নিজ নিজ প্রতিষ্ঠান।  

এদিকে দিবসের প্রথম প্রহরে শ্রীপুর থানা সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ও পুষ্পমাল্য অর্পণে শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষে  উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোঃ বদরুল আলম হিরো, 
উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক সাধারন  সম্পাদক, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সী রেজাউল করিম, সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল সাহা, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল প্রমুখ।  

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখা, উপজেলা পূজা উদযাপন পরিষদ,  উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। 

এছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি এবং বেসরকারি সংস্থা, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, জাতীয় পার্টি পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

অপরদিকে সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর পরপরই প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে কুঁচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

যেখানে হাজারো শিক্ষার্থীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও কুঁচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার, আর আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান।  

সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status