|
৩১ বাস্তবায়নে শেরপুরে যুবদলের মতবিনিময় ও ইফতার মাহফিল
রাকিবুল হাসান খোকন,শেরপুর
|
![]() ৩১ বাস্তবায়নে শেরপুরে যুবদলের মতবিনিময় ও ইফতার মাহফিল ২৬ মার্চ বিকেলে শেরপুর জেলা সদরে কামারেরচর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সহযোগিতায় শেরপুর জেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম মাসুদ এ অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মো: শফিকুল ইসলাম মাসুদ। এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট মোখলেছুর রহমান জীবন, শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আজহার আলী, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জিতেন্দ্র মজুমদার, সহসভাপতি মীর কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোল্লা, শাহজাহান আলী, দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবুসহ আরো অনেকে। এসময় সফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম। আপনারা আমাকে ভোট দিয়েছিলেন। আমি নির্বাচিতও হয়েছিলাম। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ জোর করে আমাকে ফেল করায়। মামলা হামলা নির্যাতনের কারণে আপনাদের সাথে দেখা করতে পারিনাই। স্বৈরাচারের পতনের পর এখন আমরা মুক্ত। কিন্তু বিএনপির প্রতিটি নেতাকর্মীদের জনসাধারণে পাশ্বে থাকতে হবে। জনগনকে কোনভাবেই হয়রানি করা যাবেনা। সামনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে এ এলাকার উন্নয়ন করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
