|
‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে হট্টগোল, তোপের মুখে পড়েন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে হট্টগোল, তোপের মুখে পড়েন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বুধবার (২৬ ডিসেম্বর) সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন 'জয় বাংলা' স্লোগান দেন। এসময় স্লোগানের প্রতিবাদ করেন স্থানীয় সাংবাদিক মো. গোলাম মোস্তফা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তার বক্তব্যের শেষে 'জয়বাংলা' স্লোগান দেন। বুধবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কাজী সাখাওয়াত হোসেন ও অন্য একজন বীর মুক্তিযোদ্ধা নিজেদের মধ্যে 'জয় বাংলা' স্লোগান নিয়ে কথা বলেন। এসময় স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। এ নিয়ে কথা হলে কাজী সাখাওয়াত বলেন, ‘সব পরিবেশে "জয় বাংলা" ' বলা ঠিক না। আমি ওই দিন জয় বাংলা বলার কারণে আজ সাংবাদিক গোলাম মোস্তফা আমার ওপর একটু উত্তেজিত হয়েছিল।’ সাংবাদিক মো. গোলাম মোস্তফা বলেন, "জয় বাংলা" স্লোগানটি হাইকোর্ট নিষিদ্ধ করেছে। এছাড়াও এই স্লোগান দিয়েই গত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা এদেশের বিরোধীদল সহ সাধারণ মানুষের উপর দমন - পীড়ন, নির্যাতন - নিপিড়ন, গুম ও হত্যাকাণ্ড চালিয়েছে। যার প্রেক্ষিতে আমি শুধু তার এই স্লোগানের প্রতিবাদ করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘২৬ মার্চ অনুষ্ঠানের দিন কোনো ‘‘জয় বাংলা’’ স্লোগান বলা হয়নি। মূলত ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভার অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন ‘‘জয় বাংলা’’ বলেছিলেন। তখন অনেকে তাঁর বিরোধিতা করেন। তখনোই তিনি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। আসলে বিষয়টি নিয়ে আমিও বিব্রত হয়েছি।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
