ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ২৯ পৌষ ১৪৩২
ঈদের হাসি সিজন ৩: শিশুদের জন্য ঈদ জামা-কাপড় ও তাদের পরিবারকে ঈদ বাজার উপহার
বাপ্পী খাঁন, মিরপুর
প্রকাশ: Thursday, 27 March, 2025, 12:40 PM
সর্বশেষ আপডেট: Thursday, 27 March, 2025, 1:38 PM

ঈদের হাসি সিজন ৩: শিশুদের জন্য ঈদ জামা-কাপড় ও তাদের পরিবারকে ঈদ বাজার উপহার

ঈদের হাসি সিজন ৩: শিশুদের জন্য ঈদ জামা-কাপড় ও তাদের পরিবারকে ঈদ বাজার উপহার

গত দুই বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো সংস্করণ ফাউন্ডেশনের 'ঈদের হাসি—সিজন ৩'। এ বছর এই বিশেষ উদ্যোগের মাধ্যমে ৭টি শিশুকে ঈদ উপলক্ষে নতুন জামা-কাপড় এবং ১১টি পরিবারকে ৭ দিনের ঈদ উপলক্ষ্যে বাজার উপহার দেওয়া হয়েছে। এবারের প্রোগ্রামটির আয়োজনে সংস্করণ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির (বিইউবিটি) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব যৌথভাবে অংশগ্রহণ করেছে।

আশেপাশে অনেক ছোট বাচ্চাদের দেখা যায়, যারা রাস্তার মাঝে ঘোরাঘুরি করে ফুল বা বেলুন বিক্রি করে। যাদের এই বয়সে পড়াশোনায় ব্যস্ত থাকার কথা ছিল, দেশ তথা সমাজ উন্নয়নে নিজেদেরকে তৈরী করার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কোন রকমে দিন পার করছে। সেসব শিশুদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে তাদেরকে তাদের পছন্দমতো জামা-কাপড় দেওয়া হয়েছে, এবং তাদের পরিবারের জন্য ঈদ বাজারের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও, সংস্করণ ফাউন্ডেশন ভবিষ্যতে এসব পরিবারের জন্য আয়ের বিকল্প সুযোগ সৃষ্টি করার পরিকল্পনাও করেছে, যাতে তারা পড়াশোনা ভালোভাবে করতে পারে বা পড়াশোনার জীবনে ফিরে আসতে পারে। সংস্করণ ফাউন্ডেশন জানায়, এই প্রোগ্রামের মাধ্যমে শুধুমাত্র ঈদের আনন্দই পৌঁছে দেওয়া হয়নি, বরং শিশুদের ভবিষ্যতের জন্য একটি সুন্দর দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

সংস্করণ ফাউন্ডেশন এর আগেও করোনাকালীন সময়ে বিভিন্ন কার্যক্রম—জীবাণুনাশক স্প্রে কার্যক্রম, করোনা ভ্যাকসিন প্রদানে সহায়তা, ডেঙ্গু মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে কার্যক্রম, রক্তদান, তীব্র তাপদাহের সময় বিনামূল্যে স্যালাইন-পানি বিতরণ বুথ স্থাপন, প্লাস্টিক পুনর্ব্যবহারে ৩০০টি চারা উৎপাদন করে বিনামূল্যে বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক ক্যাম্পেইনসহ নানা মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। 'ঈদের হাসি সিজন ৩' তারই একটি নতুন সংযোজন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status