ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
পানছড়িতে ইসলামী আন্দোলেন বাংলাদেশ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
মারুফুজ্জামান রেজা, পানছড়ি
প্রকাশ: Monday, 24 March, 2025, 8:20 PM

পানছড়িতে ইসলামী আন্দোলেন বাংলাদেশ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পানছড়িতে ইসলামী আন্দোলেন বাংলাদেশ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

খাগড়াছড়ির পানছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। 

সোমবার (২৪ মার্চ)  বিকাল পাঁচটা থেকে উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইন এবং বিশেষ অতিথি হিসেবে জেলা সহ-সভাপতি মোঃ মুহসিন সরওয়ার। 

 এ সময় বক্তরা বিগত রাজনৈতিক সময় এর নির্যাতন ও ত্যাগের কথা তুলে ধরেন। এবং সুন্দর, সুষ্ঠু, দূর্নীতিমুক্ত সমাজ গঠন ও ইসলামি শাসন বাস্তবায়নে ইসলামি আন্দোলন বাংলাদেশ কে সহযোগিতা করতে সকলকে পাশে থাকার আহবান জানান। 


এসময় উপজেলা জামায়েত ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা কাউসার আজিজী, যুব আন্দোলনের সভাপতি ডাঃ আশরাফুল ইসলাম, যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদ,সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল সহ দুই শতাদিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status