ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ছাত্র আন্দোলনে শহীদ আবুল কাশেমের চল্লিশায় আহতদের নিয়ে গাজীপুরে ইফতার মাহফিল
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 24 March, 2025, 8:17 PM

ছাত্র আন্দোলনে শহীদ আবুল কাশেমের চল্লিশায় আহতদের নিয়ে গাজীপুরে ইফতার মাহফিল

ছাত্র আন্দোলনে শহীদ আবুল কাশেমের চল্লিশায় আহতদের নিয়ে গাজীপুরে ইফতার মাহফিল

শহীদ আবুল কাশেমের চল্লিশা উপলক্ষ্যে গাছা থানা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উদ্যোগে জুলাই  গণ-অভ্যুত্থানে শহিদদের স্বরণ ও আহতদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। 

সোমবার (২৪মার্চ) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর গাছা থানাধীন গাসিক ৩৫নং ওয়ার্ডের আল-হেরা পাম্পের পেছনে কলমেশ্বর দক্ষিণ পাড়া বায়তুল আমান জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক আব্দুল্লাহ-আল মুহিম। বিশেষ অতিথীর বক্তব্য দেন, গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ মহসিন উদ্দিন।

এছারা আরো বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন সাকিব, শিক্ষক আনিসুর রহমান, শিক্ষক আসাদুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, আওয়ামীলীগের রাজনিতী নিষিদ্ধ না করলে শহীদ ছাত্রদের রক্তের সাথে বেইমানি করা হবে। তাই অনতি বিলম্বে আ'লীগের রাজনিতী নিষিদ্ধের দাবি জানান তারা। বক্তারা আওয়ামী সন্ত্রাসী হামলায় শহীদ আবুল কাশেমসহ বৈষম্যবিরোধী আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফেরাত কমনা করেন। এছারা আহতদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত শেষে শতাধিক রোযাদারদের নিয়ে ইফতার গ্রহন সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজিপুর জেলা সদস্য আহত রোহান আহমেদ, সদস্য সরকার আলামিন, খান আলামিন, নাগরিক পার্টির সিফাত, মোহাইমিন, সোহান, তপু, ইউসুফসহ আরো অনেকেই।

এছারা উপস্থিত ছিলেন, আহত শিক্ষার্থী হিমেল, কাওসার, রোহান, ইয়াকুবসহ আরো অনেকেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status