ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ
নতুন সময় প্রতিবেদন
প্রকাশ: Monday, 24 March, 2025, 7:29 PM

আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ

আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ

হাইকোর্টের বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে।  সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। 


এতে বলা হয়েছে, এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। 

তারা হলেন– বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুসারে তাদের এ নিয়োগ দেন।

এদিকে সুপ্রিম কোর্ট থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত দুই বিচারপতিকে শপথ পড়াবেন। 


আপিল বিভাগে বর্তমানে পাঁচজন বিচারপতি কর্মরত রয়েছেন। নতুন দুই বিচারপতিসহ মোট বিচারকের সংখ্যা দাঁড়াবে সাতজনে। এরমধ্যে বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের ইতিহাসে পঞ্চম নারী বিচারক হিসেবে নিয়োগ পেলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status