ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 24 March, 2025, 5:18 PM

জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে

জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে

কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি পাচ্ছেন ভারতের তরুণ ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই।

এমনকি তাঁকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকিও নাকি দেওয়া হয়েছে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। মুম্বাইয়ের বাঙ্গুর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ। খবর নিউজ ১৮-এর গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা অ্যাঞ্জেল। তাঁর দাবি, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। বিভিন্ন অপরিচিত ব্যক্তি তাঁকে হুমকি দেন। ক্রমাগত হুমকি পাওয়ার পর ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ব্লকও করে দিয়েছেন তিনি। তা সত্ত্বেও রেহাই পাননি।

সম্প্রতি ১৬ মার্চ ই-মেইলের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়। ই-মেইলে তাঁকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকিও নাকি দেওয়া হয়।

তাতেই রীতিমতো আতঙ্কিত ওই ইনফ্লুয়েন্সার। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ অ্যাঞ্জেল রাই। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে পুলিশ।

অ্যাঞ্জেল রাই দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন। তাঁর অনুসারী ২৫ লাখের বেশি। সম্প্রতি ‘ঘোটালা’ নামে একটি ওয়েব সিরিজে কাজও করছেন অ্যাঞ্জেল। সদ্যই মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার। তার পর থেকেই তিনি আরও বেশি করে প্রাণনাশের হুমকি পাচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status