|
চাঁদার টাকা দিতে না পারায় ৪ পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
|
![]() চাঁদার টাকা দিতে না পারায় ৪ পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে নাকনা গ্রামবাসী এই মানববন্ধন করেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ৫ আগস্টের পর থেকে রায়হান মেম্বারের নেতৃত্বে তিন দফায় স্থানীয় চারটি পরিবারের কাছে ২০ হাজার, ৫০ হাজার ও ১ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। চাদার টাকা না দিতে পারায় ৩ মার্চ শামীম মোড়লের বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ সময় তারা আরো বলেন, চাদার টাকা না দেওয়ায় চারটি পরিবারের সদস্যদের মারধর করে ২১ দিন বাড়িছাড়া করে রেখেছে। মানববন্ধনে নাকনা গ্রামের চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতাদের গ্রেফতারের দাবি জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য শামীম বাবু, মোঃ সোহাগ গাজী, শাকিল গাজী, মাসুম বিল্লাহ, সানজিদা বেগম, ময়না খাতুন, নাজমা বেগম প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
