ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
সরকারি কর্মচারীদের কাজ সাড়ে ৪ ঘণ্টা কমাল ভেনিজুয়েলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 24 March, 2025, 1:45 PM

সরকারি কর্মচারীদের কাজ সাড়ে ৪ ঘণ্টা কমাল ভেনিজুয়েলা

সরকারি কর্মচারীদের কাজ সাড়ে ৪ ঘণ্টা কমাল ভেনিজুয়েলা

ভেনিজুয়েলা সরকারের খরার কারণে উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ের পদক্ষেপ হিসেবে রোববার সরকারি কর্মচারীদের সপ্তাহে মাত্র তিন অর্ধদিবস কাজ করার নির্দেশ দিয়েছে।

পানির স্তর নেমে গিয়ে জলবিদ্যুৎ উৎপাদন হুমকির মুখে পড়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে। আজ সোমবার থেকে সরকারি খাতের কর্মঘণ্টা সাড়ে চার ঘণ্টা করে কমিয়ে আনার ঘোষণা দেয়া হয়েছে। নাগরিকদের তাদের বাড়িতেও বিদ্যুৎ সাশ্রয় করার আহ্বান জানানো হয়েছে।

ভেনিজুয়েলায় অধিকাংশ বিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত হয়। গত ১৫ বছর ধরে অভ্যন্তরীণ রাজ্যগুলোয় বিদ্যুৎ রেশনিং নিয়মিত ছিল। ২০১৯ সাল থেকে দেশটিতে ঘন ঘন দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়, যার জন্য সরকার নাশকতাকে দায়ী করেছে।

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে জলবায়ু জরুরি অবস্থা সৃষ্টি হওয়ায় আমরা একটি জলবায়ুগত সমস্যার মুখোমুখি হচ্ছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status