ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
পাথরঘাটা ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশ: Sunday, 9 March, 2025, 1:53 PM

পাথরঘাটা ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাথরঘাটা ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জমকালো আয়োজন ও সুধীজনের উপস্থিতিতে ঢাকাস্থ বরগুনার পাথরঘাটা উপজেলার  সদস্যদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে পাথরঘাটা ফাউন্ডেশন। শনিবার (৮ মার্চ) রাজধানীর বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ফাউন্ডেশনের শতাধিক সদস্যদের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি মুস্তাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফ তুহিন ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুৃম বিল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বরগুনা ফোরামের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দাক্ষিণের মজলিসে শুরা সদস্য ডা. সুলতান আহমেদ।   

অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাসান নোমান।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ জাকারীয়া, রেলওয়ে কর্মকর্তা কামাল উদ্দিন সাদেক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষপর উপসচিব মো. মাসুম বিল্লাহ, ডিপিডিসি কর্মকর্তা বজলুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, এ কে এম মোস্তফা সেলিম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম।

বক্তারা পাথরঘাটার কল্যাণে শিক্ষা, স্বাস্থ্যসহ নানা সামাজিক কাজ বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন। তারা আরও বলেন, এলাকার উন্নয়ন ও অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। এক্ষেত্রে ফাউন্ডেশনের সদস্য ও এলাকার বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status