|
পুরুষালি হওয়ার দরকার নেই, বেশি করে ‘নারী’ হয়ে উঠুন: কঙ্গনা
নতুন সময় ডেস্ক
|
![]() পুরুষালি হওয়ার দরকার নেই, বেশি করে ‘নারী’ হয়ে উঠুন: কঙ্গনা বিশেষ দিনটি উপলক্ষে স্যোশাল মিডিয়ায় কঙ্গনা নারীশক্তির জয়গান করেছেন তবে একটু ভিন্ন সুরে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনার মতে, একজন নারীর প্রতিদ্বন্দ্বী অন্য পুরুষ বা নারী নন, তিনি নিজেই। কঙ্গনার বার্তা, ‘নারী হিসেবে আপনার মধ্যে অনেক ভাল গুণ রয়েছে। সে গুলো খুঁজে বার করুন, তার প্রকাশ ঘটান। তবেই আপনি সার্থক নারী।’ এ দিন সাংসদ-অভিনেত্রী বলেন, ‘আরও বেশি দয়ালু হোন। আপনার কথায়, আচরণে যেন আরও বেশি করে ভালবাসা ঝরে পড়ে। কারণ, পৃথিবীর সমস্ত প্রাণী নারীর ভালবাসা, দয়া, মায়া পাওয়ার অপেক্ষায় থাকে। এই কারণেই একজন শিশুর মাকে সবচেয়ে বেশি প্রয়োজন।’ তিনি নিজেও এই প্রয়োজন অনুভব করেন নারীর মধ্যে ‘দেবী’ রূপ দেখতে পান। তার চোখে নারীশক্তিই প্রকৃত দৈবশক্তি তার যুক্তি, নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে নারীর ‘পুরুষালি’ হওয়ার দরকার নেই। প্রকৃতি নারীর মধ্যে নানা গুণ জন্ম থেকেই সাজিয়ে দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই সব গুণের যথাযথ প্রকাশ ঘটলেই নারী ‘সম্পূর্ণা’। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
