ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
শেরপুরে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মো: কায়সার উদ্দিন, শেরপুর
প্রকাশ: Thursday, 6 March, 2025, 5:33 PM

শেরপুরে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর , শেরপুর এর আয়োজনে বৃহস্প্রতিবার (৬ মার্চ) সকালে ‘পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে জাতীয় পাট দিবস - ২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় আয়োজিত জেলা পাট কর্মকর্তা মো: আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা
খামারবাড়ীর উপপরিচালক মো:সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা জাকারিয়া মো: আব্দুল বাতেন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ডিআইও-১ খন্দকার শহীদুল হক, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, পাটচাষি সামিদুল হক, মনিরুজ্জামান প্রমুখ। সভায় বক্তরা পলিথিনের ব্যবহার বন্ধে পাটজাত মোড়কের ব্যবহারে আরও কঠোর হওয়াসহ পাটচাষে কৃষকদের সহযোগিতা বৃদ্ধি ও পাটের মূল্যবৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীসহ জেলার পাটচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status