ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
প্রাইম ব্যাংকের সাথে পেরোল চুক্তি করলো বিকাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2025, 6:10 PM

প্রাইম ব্যাংকের সাথে পেরোল চুক্তি করলো বিকাশ

প্রাইম ব্যাংকের সাথে পেরোল চুক্তি করলো বিকাশ

শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি-র সঙ্গে সম্প্রতি পে-রোল চুক্তি স্বাক্ষর করেছে বিকাশ লিমিটেড। এই অংশীদারিত্ব বিকাশের কর্মকর্তাদের জন্য আর্থিক ব্যবস্থাপনা ও বেতন প্রক্রিয়াকরণের দক্ষতা বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক। 

এই চুক্তির অধীনে, প্রাইম ব্যাংক বিকাশের কর্মকর্তাদের জন্য একটি নিরবিচ্ছিন্ন পে-রোল ব্যবস্থাপনা সমাধান প্রদান করবে, যা বেতন বিতরণ সহজতর করার পাশাপাশি বিশেষ ব্যাংকিং সেবা নিশ্চিত করবে। এর মাধ্যমে বিকাশের কর্মীরা দ্রুত ও নিরাপদ বেতন স্থানান্তর, ব্যক্তিগত ব্যাংকিং সেবার সুবিধা এবং আর্থিক পরামর্শ সেবা পাবেন। প্রাইম ব্যাংকের পে-রোল সমাধান প্রশাসনিক কাজের চাপ কমাবে এবং বেতন প্রক্রিয়াকরণে স্বচ্ছতা ও নীতিমালা অনুসরণ নিশ্চিত করবে। 

প্রাইম ব্যাংক পিএলসি-র ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম এ চৌধুরী এবং বিকাশ লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অফিসার মোহাম্মদ ফেরদৌস ইউসুফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এসময় প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ইভিপি ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের প্রধান মামুর আহমেদ, ভিপি ও পে-রোল ব্যাংকিং প্রধান হাসিনা ফারদৌস, এসভিপি (বিজনেস রিস্ক ম্যানেজমেন্ট) অনুপ কান্তি দাস এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (পে-রোল ব্যাংকিং) মুশফিক আহমেদ ফাহিম। বিকাশের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এইচআর বিভাগের প্রধান মাহমুদ আবদুল্লাহ হারুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

প্রাইম ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম এ চৌধুরী বলেন, বিকাশ লিমিটেডের চাহিদা অনুযায়ী নিরবিচ্ছিন্ন ও নিরাপদ পে-রোল সমাধান দেওয়ার মাধ্যমে আমরা তাদের সাথে অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে পেরে গর্বিত। এই সহযোগিতা প্রতিষ্ঠান ও এর কর্মী উভয়কে শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘমেয়াদী ও মূল্যবোধনির্ভর সম্পর্ক গড়ে তুলবে।

বিকাশের চিফ হিউম্যান রিসোর্স অফিসার মোহাম্মদ ফেরদৌস ইউসুফ বলেন, "পে-রোল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাইম ব্যাংকের সাথে আমাদের অংশীদারিত্ব গভীর করতে পেরে আনন্দিত। এই উদ্যোগ বিকাশ ও এর কর্মীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। প্রাইম ব্যাংককে এই অভিনব প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status