|
বিএনপির ১০ ‘মারাত্মক দুর্বলতা’ তুলে ধরলেন পিনাকী ভট্টাচার্য
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিএনপির ১০ ‘মারাত্মক দুর্বলতা’ তুলে ধরলেন পিনাকী ভট্টাচার্য বুধবার (২৯ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিএনপির সমালোচনা করে একটি পোস্ট দেন পিনাকী ভট্টাচার্য। পাঠকদের জন্য পিনাকীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ‘সর্ব বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কয়েকটা মারাত্মক দুর্বলতা আছে। আমি সেইজন্যই বিএনপিকে সতর্ক করতে চাই। যদি আমরা বিএনপিকে পোস্ট হাসিনা কালপর্বে বাংলাদেশের নেতৃত্বে কল্পনা করি, তাহলে বিএনপির এই দুর্বলতা জাতিকে ভোগাবে। আসেন দেখি সেগুলো কী কী? ১. তরুণদের রিক্রুটমেন্ট নাই। ছাত্রদল ছাত্রদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন নয়। ২. বিএনপির নিজস্ব মিডিয়া নাই। দলীয় পত্রিকা নাই। বিএনপি প্রভাবিত মিডিয়া আউটলেট নাই। ৩. বিএনপির বুদ্ধিজীবী নাই। যারা আছে তাদের ন্যুনতম পলিটিক্যাল ট্রেনিং নাই। ৪. বিএনপি ন্যারেটিভ তৈরিতে দুর্বল। বিএনপি মুক্তিযুদ্ধের মাঠে তার ন্যারেটিভ নির্মান করে যেখানে সে সেকেন্ড ডিভিশনের প্লেয়ার। ৫. বিএনপির অনলাইন প্রেজেন্স দুর্বল। ৬. বিএনপিতে ক্ষমতার একাধিক কেন্দ্র। তাই দলের নেতা কর্মীদের উপরে নিয়ন্ত্রণ দুর্বল। ৭. বিএনপির আন্তর্জাতিক মিত্র নাই। ৮. বিএনপির লং টার্ম পলিটিক্যাল ভিশন নাই। তার ভিশন খুব শর্ট টার্ম। সে জানেনা আগামীর দুনিয়া কোথায় দাঁড়াবে আর সেই দুনিয়ায় তার স্টেইক কী হবে? সে তার জায়গাটা কীভাবে সিকিওর করবে। ৯. বিএনপির মুল নেতৃত্ব অতিশয় বৃদ্ধ। শীর্ষ নেতৃত্বে তারুণ্য নাই। ১০. বিএনপি তার কৌর পলিটিক্সই ডিফাইন করতে পারে নাই এখনো। তার কোন হিস্ট্রিসিজম নাই। তার ইতিহাসে কোন নোঙ্গর নাই যেইখান থেকে সে শক্তি নিবে, বয়ান বানাবে, আগামীর প্রজেকশন করবে।’ বিএনপির আরও কোনো রাজনৈতিক দুর্বলতা থাকলে এই পোস্টের কমেন্টে যুক্ত করতে তার ফলোয়ারদের আহ্বান জানান এই অনলাইন অ্যাক্টিভিস্ট।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
