|
লিডার্স'র আয়োজনে স্ত্রীরোগ ও মাতৃ সেবা পেল শতাধিক নারী
নতুন সময় ডেস্ক
|
![]() লিডার্স'র আয়োজনে স্ত্রীরোগ ও মাতৃ সেবা পেল শতাধিক নারী উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ১৭২ নং পূর্ব দূর্গাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব পঙ্কজ রায়। বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে দিন ব্যাপী সেবা দেন ডাঃ রীমা আক্তার ( এমবিবিএস ), আরএমও, ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিরণ্ময় সরদার। এছাড়া এই বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুন সহ আরো অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন যে, দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী ও মাতৃস্বাস্থ্য সেবা সহজলভ্য করতে এ ধরনের ক্যাম্প আয়োজন করা হয়েছে। গ্রামের অনেক নারী এখনো সচেতনতার অভাবে কিংবা আর্থিক সমস্যার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। এই ক্যাম্পের মাধ্যমে তাদের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণের জন্য তিনি লিডার্সকে ধন্যবাদ জানান। চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন, যারা নারীদের স্বাস্থ্যপরীক্ষা করতে সহায়তা করেন। এছাড়া, উপস্থিত নারীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ, এবং পুষ্টিকর খাদ্য সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। সেবাগ্রহণকারী নারীরা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। স্থানীয় একজন গর্ভবতী নারী বলেন, আমি দীর্ঘদিন ধরে কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগছিলাম, কিন্তু ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারছিলাম না। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি, যা সত্যিই অনেক উপকার হয়েছে। আরেকজন মা জানান, আমাদের গ্রামে মাতৃসেবা ক্যাম্প খুবই দরকার ছিল। এখানে এসে গর্ভকালীন যত্ন এবং পুষ্টির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। লিডার্স-এর প্রকল্প সমন্বয়কারী তার বক্তব্যে বলেছেন যে , আমরা দীর্ঘদিন ধরে নারীদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছি। এই ক্যাম্পের মাধ্যমে নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের ক্যাম্প আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে বেশি সংখ্যক নারী উপকৃত হতে পারেন। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোও লিডার্স-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
