ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Wednesday, 29 January, 2025, 6:05 PM

ময়মনসিংহে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

ময়মনসিংহে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে (ডিবি) পুলিশ।

জানা যায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ ফারুক আহম্মেদ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া এলাকা হইতে  ২৮ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ২০.১৫ ঘটিকায় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেসহ মাদক ব্যবসায়ী মোঃ ইয়াছিন (২৭), পিতা-মৃত জালাল উদ্দিন, মাতা-রাবেয়া খাতুন, সাং-মোলাইদ, জনৈক ফাইজুল্লার বাড়ীর ভাড়াটিয়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর (ভাসমান), মোঃ মফিদুল ইসলাম (২৯), পিতা-আলী হোসেন, মাতা-মফি বেগম, সাং-ইনানি মালিজিকান্দা, থানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুর, বর্তমান সাং-মুলাইদ রঙ্গিলা বাজার সবুজ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর,মোঃ বিল্লাল (৩৫), পিতা-মৃত আশরাফ উদ্দিন ওরফে আশসাব, মাতা-সালেহা বেগম, সাং-ভাটিচারিয়া, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-রঙ্গিলা বাজার সবুজ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদেরকে গ্রেফতার করা হয়।

অপর এক অভিযানে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন কাঠালী মশা মার্কেট সাকিনস্থ হইতে ২৮ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ১৮.১৫ ঘটিকায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ স্বপন ঢালী (৪৫), পিতা-মৃত গফুর ঢালী, মাতা-মোছাঃ জামিনা খাতুন, সাং-কাঠালী, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে  গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। 
উদ্ধারকৃত ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৪ জন আসামীর বিরুদ্ধে  ভালুকা মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status