ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সোনারগাঁওয়ের বেদেপল্লিতে শীতবস্ত্র বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 January, 2025, 5:52 PM

সোনারগাঁওয়ের বেদেপল্লিতে শীতবস্ত্র বিতরণ

সোনারগাঁওয়ের বেদেপল্লিতে শীতবস্ত্র বিতরণ

বন্ধুত্ব করি, দেশ করি' এই স্লোগানে ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে বেদেপল্লির দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে জনপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার অঙ্গসংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পশ্চিম চেঙ্গাইনের বেদেপল্লির সুবিধাবঞ্চিত শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই মহতী উদ্যোগের মাধ্যমে শতাধিক অসহায় বেদে পরিবার শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়েছেন। অনুষ্ঠানে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জতিশ সমাদ্দার বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন রাসেল। 

তিনি বলেন,  আমরা সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বেদেপল্লির শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করার জন্যই এই ক্ষুদ্র প্রচেষ্টা।

ইসলামি ব্যাংক বাংংলাদেশ পিএলসি'র সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, অর্থ সম্পাদক আফরিন আক্তার প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status